ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বিরাজমান শৈত্য প্রবাহ কেটে গেছে ইতোমধ্যে। তবে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতর থেকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। অন্য দিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।


এই অবস্থায় শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এছাড়াও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।


এ সময়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়বে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑